এইচটি বাংলা ডেস্ক : ঢাকায় নিযুক্ত রাশিয়ান দূতাবাসের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেছে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশন।
২৭ সেপ্টেম্বর, রবিবার, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় রাশিয়ান দূতাবাসে এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করে।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাশেম, প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজী, সংগঠক মোঃ আরমান শুভ ও মেহেজাবীন ইভা।
সভায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামাজিক ও মানবিক উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ এবং ভবিষ্যতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অভিজ্ঞতা ও মতবিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ সময় আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে রাশিয়ান দূতাবাসের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভাকে অবহিত করেন।
মতবিনিময়কালে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক কল্যাণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সভা শেষে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে রাশিয়ান দূতাবাসের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভাকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।