শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না : জয়

রিপোটারের নাম / ৪৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

এইচটি বাংলা অনলাইন ডেস্ক:  প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তিনি আর রাজনীতিতে ফিরছেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার সন্তান সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেছেন, ‘তার মায়ের আর কোনো রাজনৈতিক প্রত্যাবর্তন হবে না।’ একই সঙ্গে তিনি আরও জানান, ‘তিনি (শেখ হাসিনা) এতটাই হতাশ যে তার সব কঠোর পরিশ্রমের পরও কিছু মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে।’

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ারে কথা বলার সময় জয় আরো বলেন, ‘তার মা গতকাল (রবিবার) থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন। পরিবার জোর দেওয়ার পরে নিজের সুরক্ষার জন্য তিনি দেশ ছেড়েছেন।’

 

তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতায় আসেন তখন এটিকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত করা হত। এটি দরিদ্র দেশ ছিল। সেই থেকে এতোদিন পর্যন্ত এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে ধরা হতো এই দেশকে। তিনি (শেখ হাসিনা) খুবই হতাশ।’

আন্দোলনকারীদের দমনে সরকার কঠোর ছিল বলে মনে করেন না জয়, ‘গতকাল ১৩ জন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা যখন মানুষকে পিটিয়ে মারছে তখন পুলিশ কী করবে বলে আপনি মনে করেন?’


এই ক্যাটাগরির আরো সংবাদ