শিরোনাম
পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।  চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ কেন্দ্রীয় ইসলাহী ইজতেমা সফল করতে ছাতকে মতবিনিময় সভা আগামী মঙ্গলবার গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো আজিমুশ্শান সুন্নি সম্মেলন সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬’ চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কাল যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো উচিত : মোছাইব উদ্দিন বখতিয়ার ভুটানের রাজাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান।
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শেয়ারবাজারে তারল্য বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছেন বিএসইসি

রিপোটারের নাম / ৭৯৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

এইচটি বাংলা ডেস্ক:  দেশের শেয়ারবাজারে তারল্য বাড়াতে ব্যাংকগুলো কীভাবে অবদান রাখতে পারে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বুধবার (৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে দুই নিয়ন্ত্রক সংস্থার প্রধানদের নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

বৈঠকে শেয়ারবাজারের তারল্য বৃদ্ধি ও দেশের অর্থনীতির সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। এ সময়ে তারা নির্বাচন পরবর্তী আর্থিক খাতের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন।

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের মধ্যে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় হয়েছে। বৈঠকে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময়ে শেয়ারবাজারে তারল্য বাড়াতে ব্যাংকগুলোকে আইনের মধ্যে থেকে আরও সক্রিয় হওয়ার জন্য গভর্নরের কাছে আহ্বান জানান।

তিনি বলেন, নির্বাচন পরবর্তীতে শেয়ারবাজার কোন ধরণের তারল্য সংকটে না পড়ে এবং শেয়ারবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ