শিরোনাম
পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে ইহসান ইয়ুথ কর্তৃক কুরআন মাজিদ বিতরন
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

ইসরাইলী বর্বরতায় আহত-নিহতদের প্রতি সমবেদনা জানাতে ঢাকাস্থ ফিলিস্তিন এম্বাসেডরের সাথে সাক্ষাৎ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ

রিপোটারের নাম / ৭৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: গাজায় ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর চলমান ইসরাইলী বর্বরতায় আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানাতে ১৯ অক্টোবর সকাল ১১ টায় ঢাকার বারিধারাস্থ প্যালেস্টাইন এম্বাসেডর ইউসেফ রামাদানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় প্রতিনিধিদের তিন সদস্যের একটি দল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ (সাবেক কমিশনার), কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার, সদস্য আলহাজ্ব মোহাম্মদ হোসাইন। নেতৃবৃন্দরা এম্বাসির বারিধারাস্থ অফিসে অনুষ্ঠিত এই বৈঠকে গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনিদের স্বাধিকার আন্দোলনের প্রতি গভীর শ্রদ্ধা ও সমর্থন ব্যক্ত করার পাশাপাশি গাজায় হাসপাতাল সহ সাধারণ নিরস্ত্র জনগণের উপর ইসরাইলী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা নিহতদের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তারা গাজায় অসহায় হয়ে থাকা নিরীহ মানুষের জন্য জরুরি সহায়তা পাঠানোর যথাযথ উপায় বের করার বিষয়েও আলোচনা করেন এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত আছে বলেও জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ