শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

চন্দনাইশ উপজেলা আ’লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৫৮০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কলেজ গেইট থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে খাঁন হাট সরকারি কলেজ প্রদক্ষিণ করে পুনরায় গাছবাড়িয়া কলেজ গেইট এসে শেষ হয়।

উপজেলার আ’ লীগের উদ্যোগে রবিবার (১৯ নভেম্বর) বিকেল পৌনে চারটার দিকে এ সমাবেশ শুরু হয়।
কথিত সরকার উৎখাত আন্দোলনের নামে দেশব্যাপী বিএনপি ও জামায়াত চক্রের অরাজকতা সৃষ্টি ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের অন্তর্গত বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী-সমর্থক এ কর্মসূচিতে অংশ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু আহমদ চৌধুরী জুুনু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য আব্দুল জব্বার চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলার সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী, আ’লীগ নেতা শেখ টিপু চৌধুরী, কাউন্সিলর যথাক্রমে, মোজাম্মেলহক, মো. আলমগীর, বৈলতলী আ’লীগের সভাপতি কবির সওদাগর, যুবলীগ নেতা মো. শাহজাহান গাজীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;