শিরোনাম
চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ।

রিপোটারের নাম / ৩০৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আসর শুরুর আগে দারুণ এক প্রস্তুতির বার্তা দিল বাংলাদেশ। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

সিরিজ শুরুর আগে টাইগারদের লক্ষ্য ছিল আসন্ন এশিয়া কাপের আগে শক্তিশালী প্রস্তুতি নেওয়া। আর প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও একতরফা জয় তুলে নিয়ে সে বার্তাই স্পষ্ট করলো বাংলাদেশ।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে পাঠানো হয় নেদারল্যান্ডসকে। তবে শুরু থেকেই চাপে ফেলে দেন তাসকিন, নাসুম ও মোস্তাফিজরা। ইনিংসের প্রথম ছয় ওভারেই হারায় টপ-অর্ডারের তিন ব্যাটার। এরপর পুরোপুরি ভেঙে পড়ে ডাচ শিবির। ১৫ বল হাতে রেখেই ১০৩ রানে অলআউট হয় তারা। একমাত্র লড়াই করেন আরিয়ান দত্ত, ইনিংসের সর্বোচ্চ ৩০ রান আসে তার ব্যাট থেকে।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ সর্বোচ্চ তিন উইকেট নেন। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান ঝুলিতে ভরেন দুটি করে উইকেট। এছাড়া মেহেদি হাসান ও তানজিম হাসান সাকিব নেন একটি করে উইকেট। কাটার মাস্টার মোস্তাফিজ এ ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ১৪১তম উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৪০ রান। ইমন ২১ বলে ২৩ রান করে ফেরার পর জুটিবদ্ধ হন তামিম ও অধিনায়ক লিটন দাস। এরপর আর কোনো বাধা আসেনি। একপর্যায়ে মাত্র ৩৯ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ হাসান। ১৪তম ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতান এই তরুণ ওপেনার।

শেষ পর্যন্ত তানজিদ ৪০ বলে অপরাজিত ৫৪ রান করেন, লিটন দাস থাকেন ১৮ বলে অপরাজিত ১৮ রানে। আগের ম্যাচের মতোই সহজ জয় আসে টাইগারদের হাতে। প্রথম ম্যাচে যেখানে ৩৯ বল হাতে রেখে জয় পেয়েছিল বাংলাদেশ, সেখানে দ্বিতীয় ম্যাচে জয় এসেছে ৪১ বল হাতে রেখেই।

সিরিজ নিশ্চিত করার ফলে এখন তৃতীয় ম্যাচ টাইগারদের জন্য পরিণত হবে নতুন সমন্বয় যাচাইয়ের সুযোগে। কারণ সামনে অপেক্ষা করছে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। আর এই জয়ে লিটন-তামিমদের আত্মবিশ্বাস এখন শীর্ষে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ