শিরোনাম
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে : ড. অনুপম সেন

রিপোটারের নাম / ৬০৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

 

এইচটি বাংলা ডেস্ক :আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, নতুন প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে। এদেশের জন্য তার কি অবদান ছিল তা তাদের জানাতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। এ দেশ আমার আপনার সবার। তাই দেশের উন্নয়নে সকলকেই কাজ করতে হবে।

টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও রচনা লিখন এবং চিত্রাংকনে অংশ নেওয়া সদস্যগণের সন্তানদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

১৩ আগস্ট ২০২৩ রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএফইউজে সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, সিইউজে সাবেক সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ। স্বাগত বক্তব্য রাখেন টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক বাবুন পাল, বক্তব্য রাখেন সাবেক সভাপতি এনামুল হক।

এসময় টিসিজেএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এমরাউল কায়েস মিঠু, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মোঃ পারভেজ রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, টিসিজেএ সদস্য নাছিরুল আলম, মোহাম্মদ আলী আকবর, অমিত দাশ, রবিউল হোসেন টিপু, মোহাম্মদ আলমগীর, শীতল মল্লিক উত্তম, এস এম আজিজুল কদির, সৈয়দ আসাদুজ্জামান লিমন, মোঃ শাহরিয়ার নাজিম, নাজিম উদ্দিন, জেরম গোমেজ রনি, মোহাম্মদ মনসুর, মোঃ নাজিম উদ্দীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ