শিরোনাম
তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী।
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

চন্দনাইশে দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান জব্বার চৌধুরী’র বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম / ৬৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: চন্দনাইশে দেশব্যাপী বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস, পুলিশ হত্যা, হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আ’লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য মো. আবদুল জব্বার চৌধুরী। ১ নভেম্বর বুধবার বিকেলে গাছবাড়ীয়া বদুর পাড়া রাস্তা মাথা থেকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপর বিক্ষোভ মিছিল পদক্ষীণ শেষে প্রতিবাদ সমাবেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনায় অংশ নেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, কাউন্সিলর যথাক্রমে মোজাম্মেল হক চৌধুরী, মো. আলমগীর, যুবলীগ নেতা যথাক্রমে চৌধুরী আমির মো. সাইফুদ্দিন, নুরুল আমজাদ চৌধুরী, বোরহান উদ্দিন গিফারী, মোজাম্মেল হক, সাঈদুল হক সাইমন, কুতুব উদ্দিন হাসান প্রমূখ। উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী তার বক্তব্যে বলেন, চন্দনাইশ- সাতকানিয়া আংশিক এলাকা হচ্ছে নৌকা’র ঘাঁটি, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আমরা কাজ করব। সেই কাজ করার মানসিকতা আমাদের সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি জামায়াত যে নৈরাজ্যে সৃষ্টি করেছে তা প্রতিহত করতে নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;