শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পিস জার্নালিজম প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখছে সার্ক জার্নালিস্ট ফোরাম (SJF) দহগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া প্রতিবাদ ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের অংশ্রহণে ​মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রশাসনের টেবিলে ফাইলবন্দি সেনবাগের ঐতিহ্যবাহী শেখ সূফি শাখা খালের ভাগ্য: এসি ল্যান্ডের তালিকার পর আর এগোয়নি কাজ আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী ও এশিয়ান স্টার এ‍্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে :  নাসিরুদ্দিন পাটোয়ারী পোরশায় অভ্যান্তরীণ বোরে, ধান চাল ও গম সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন।  জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী । চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ এনসিপির, মেয়রের অস্বীকার
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

১০ টা ব্যাংক দেউলিয়া হওয়ার অবস্থায় চলে গেছে :গভর্নর

রিপোটারের নাম / ৪৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আমরা আশা করি না কোন ব্যাংক দেউলিয়া হোক, তবে কমপক্ষে ১০ টা ব্যাংক দেউলিয়া হওয়ার মত খারাপ অবস্থায় চলে গেছে। সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর।

গভর্নর ১০ ব্যাংকের কথা বললেও সেগুলোর নাম উল্লেখ করেননি।

ব্যাংক খাতের অবস্থা যাই হোক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না জানিয়ে তিনি বলেন, এজন্য আমানত ইন্সুরেন্স ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। ব্যাংক খাতের ৯৫ শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত হবে। বিশ্বের কোনো দেশই ব্যাংকিং খাতের আমানতের ১০০ ভাগ গ্যারান্টি দেয় না। আমরাও ৯৫ শতাংশ গ্যারান্টি দিচ্ছি।

 

বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি উল্লেখ করে তিনি বলে, সেটা এস আলমের হোক বা সালমান এফ রহমানের হোক। কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি।

যদি কেউ এস আলমের সম্পত্তি কিনে তবে নিজ দায়িত্ব কিনবেন, তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নিবে না বলেও সতর্ক করেছেন গভর্নর।


এই ক্যাটাগরির আরো সংবাদ