শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

কুমিল্লা ও নোয়াখালীতে দুটি নতুন শাখা উদ্বোধন করেছে ইউসিবি ।

রিপোটারের নাম / ৪১৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা অর্থনীতি ডেস্ক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি কুমিল্লা ও নোয়াখালীতে দুটি নতুন শাখা উদ্বোধন করেছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে এই দুটি শাখা চালু করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

 

ব্যাংক চত্ত্বরে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সকালে ময়নামতি, কুমিল্লা শাখা এবং বিকেলে বসুরহাট নোয়াখালী শাখার উদ্বোধন করা হয়। নতুন শাখা অফিস দুটি উদ্বোধন করেন ইউসিবি ব্যংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এফসিএসহ স্থানীয় গণমান্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, ইউসিবির স্থানীয় ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা।

 

মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “দেশের অনেক মানুষ এখনও আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার বাইরে রয়েছেন। আমাদের লক্ষ্য আরও বেশি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার পাশাপাশি ডিজিটাল অন্তর্ভুক্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। এই দুটি নতুন শাখার মাধ্যমে ইউসিবি এই অঞ্চলের মানুষকে সবচেয়ে উন্নত ব্যাংকিং সেবা প্রদান করবে।”

 

 

এই দুটি নতুন শাখা কুমিল্লার ময়নামতি (২৩০তম শাখা, ময়নামতি সেনানিবাসের সেনামার্কেট, ময়নামতি ইউনিয়ন, লালমাই মৌজা, কুমিল্লা) এবং নোয়াখালীর বসুরহাটে (২৩১তম শাখা, ‘হাজী অ্যান্ড সন্স’ ভবনের ২য় তলা, রোড নং: ৪৫, আব্দুল হালিম সড়ক, বসুরহাট, কোম্পানীগঞ্জ, নোয়াখালী) অবস্থিত।

 

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউসিবি দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ