শিরোনাম
পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ। পোরশায় উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

আনোয়ারায় ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই সহোদর আটক

রিপোটারের নাম / ৪৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

 

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৪ কোটি ২০লাখ টাকা মূল্যের ২ লাখ ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের বাসা তল্লাশি করে নগদ ১৮ লাখ টাকাও উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

 

আটককৃতরা হলেন, উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে মো: আব্দুল্লাহ আল নোমান (২৫) ও মো. আবু হানিফ (২২)। তারা দু’জনই সহোদর ভাই।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপটেন নাফিসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবা ব্যবসায়ী (বাবু) বাসা থেকে পালিয়ে যায় এবং ইয়াবা ব্যবসার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তার বাসা তল্লাশি করে নগদ ১৮ লক্ষ উদ্ধার করা হয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদে পুরাতন টয়লেটের ভিতর থেকে ২লক্ষ ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সেনাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে ২লাখ ১০হাজার ইয়াবা এবং নগদ ১৮লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।

এসময় তিনি আরও জানান, ৫ আগষ্টের পর এটাই মাদকের বড় অভিযান। মাদকের মূল হোতাদের গ্রেপ্তারে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান চলমান রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ