শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

চন্দনাইশে আলা হযরত (রহঃ) সুন্নিয়া মডেল মাদ্রাসার ইফতার মাহফিল সম্পন্ন

রিপোটারের নাম / ৩৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া আব্দুল বারী হাটের পশ্চিম পার্শ্বে আলা হযরত (রহঃ) সুন্নিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য, যাকাত-ফিতরার ফজিলত ও ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ১৯ মার্চ (বুধবার) বিকাল ৩ টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দীন আনছারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। বিশেষ অতিথি ছিলেন মরহুম রব্বত আলী ও হাজী রাবেয়া বেগম শিক্ষা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি আরব প্রবাসী মো. আব্দুল মান্নান, প্রধান বক্তা ছিলেন মাওলানা আব্দুল মান্নান আনছরী। বক্তব্য রাখেন, ভূমি অফিসের কর্মকর্তা যথাক্রমে, মুহাম্মদ শাহজাহান, আহমদ নবী, পুলিশ সদস্য মুহাম্মদ তাজুল ইসলাম, আবুল কাশেম কোম্পানি, মাওলানা কমরুদ্দীন নূরী, আব্দুল মালেক ভেণ্ডার, মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ বেলাল উদ্দীন, হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দীন, মুহাম্মদ নবী, মুহাম্মদ মফিজুর রহমান কাদেরী, মুহাম্মদ আব্দুল হাকিম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুহাম্মদ মফিজুর রহমান, মনির আহমদ, ছাত্রসেনা নেতা মিজানুর রহমান, মাওলানা তৈয়বুর রহমান, মুহাম্মদ পারভেজ হোসেন, মুহাম্মদ মামুন, জয়নাল আবেদীন, মুহাম্মদ আব্দুল গফুর প্রমূখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ