শিরোনাম
পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ফিলিস্তিনের মুসলমানদের গনহত্যার প্রতিবাদে চন্দনাইশ জাহাঁগিরিয়া শাহসুফি দরবারের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৪১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সবাবেশ অনুষ্ঠিত হয়। ৭ এপ্রিল (সোমবার) বাদে আছর বিক্ষোভ মিছিলটি দরবার শরীফ প্রাঙ্গণ হতে শুরু হয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের রৌশনহাট বাজার প্রদক্ষিণ শেষে দরবার শরীফে এসে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে ‘লাখো শহীদের রক্তের ঋণ, ফিলিস্তিন ফিলিস্তিন’ ফিলিস্তিনে হামলা কেন? জবাব চাই দিতে হবে, বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিন রক্ষা করো স্লোগানে স্লোগানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রকম্পিত হয়ে উঠে। সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র যুগ্ম আহবায়ক মুহাম্মদ হাসান আলী। তিনি বলেন, ফিলিস্তিনের গাজার মুসলমানদের ওপর ইহুদিদের পরিকল্পিত বর্বরোচিত হামলায় নারী-শিশুসহ মুসলিম নিধন করছে। ইহুদীরা ফিলিস্তিনকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে বর্বর ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি তুলেন। এসময় ইসরাইলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়। পাশাপাশি বিক্ষোভকারীরা গাজাবাসীর নিরাপত্তা, আল আকসা পুনরুদ্ধার, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের আহ্বান জানান। বিক্ষোভ মিছিলটি দরবার শরীফে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হলে ফিলিস্তিন মুসলমানদের মুক্তি ও শান্তি কামনা করে দরবার শরীফের পীর সাহেব হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ মোহাম্মদ আলী (মা: জি: আ:) ফিলিস্তিনসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া মুনাজাত করেন। প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সুপার শাহজাদা মাওলানা খাজা মুহাম্মদ মোবারক আলী, সহ-সুপার শাহজাদা মাওলানা মুহাম্মদ মনজুর আলী, শাহজাদা মাওলানা মুহাম্মদ মতি মিয়া, শাহজাদা মাওলানা মুহাম্মদ আহসান আলী, কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনছিুল ইসলাম, মোহাম্মদ শহিদুল ইসলাম মেম্বার, আলহাজ্ব জসিম উদ্দিন কোম্পানী, মো. তৈয়ব আলী, মো. হাবিবুর রহমান, মো. রিদুয়ান, মো. আলমগীর, মুজিব উদ্দিন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ