শিরোনাম
পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে ইহসান ইয়ুথ কর্তৃক কুরআন মাজিদ বিতরন
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সাতক্ষীরায় সরকারি কাজে বাঁধা ও প্রকৌশলীকে মারপিটের অভিযোগে সাংবাদিকের দশ দিনের জেল

রিপোটারের নাম / ২৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় সরকারি কাজে বাঁধা ও প্রকৌশলীকে মারপিটের অভিযোগে রোকনুজ্জামান নামের একজনকে দশ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রোকনুজ্জামান টিপু (৪০) সে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার মৃত. আইয়ুব আলীর ছেলে। বর্তমানে তালা সদরের মহল্লাপাড়ার বাসিন্দা। সে একটি জাতীয় দৈনিকের তালা প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করছেন।

তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, উপজেলা পরিষদ অভ্যন্তরে ব্লিডিংয়ের উন্নয়নের কাজ চলছে। সেখানে তদারকি করছিলেন উপ সহকারি প্রকৌশলী মামুন আলম ও কার্য সহকারি মোহাম্মদ মহিসন। দুপুরে দিকে এসে আকষ্মিক সরকারি কাজে বাঁধা দেন রোকনুজ্জামান টিপু নামক ব্যক্তি। এছাড়া উপ সহকারি প্রকৌশলী মামুন আলমকে মারপিট করেন।

 

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল জানান, সরকারি কাজে বাঁধা প্রদান ও উপ সহকারি প্রকৌশলীর গায়ে হাত তোলার অভিযোগে রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দশ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া দুইশো টাকা জরিমানা করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ