শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

মরহুম দুলাল পুত্রের লেখাপড়ার দায়িত্ব নিলেন ‎সৈয়দ হারুন ফাউন্ডেশন 

মোঃ সামছু উদ্দিন লিটন / ৩১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সভাপতি মরহুম শামসুল হুদা দুলালের শোক সভায় মরহুম দুলালের ছেলের লেখাপড়া সহ যাবতীয় দায়িত্ব পালনের ঘোষণা দেন সৈয়দ হারুন ফাউন্ডেশন।

‎বৃহস্পতিবার ( ৮ মে ) নোয়াখালীর জেলার সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সভাপতি মরহুম শামসুল হুদা দুলালের শোক সভা বিকেল ৫ টায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ সেনবাগ আসনের ৫ বারের সফল সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক।

‎এসময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

‎সভায় সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুম দুলালের ছেলের লেখাপড়া সহ যাবতীয় দায়িত্ব পালনের ঘোষণা দেয়া হয়। মানবিক সমাজসেবক, শিল্পপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন সৈয়দ হারুন এর মানবিক মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।


এই ক্যাটাগরির আরো সংবাদ