শিরোনাম
পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে ইহসান ইয়ুথ কর্তৃক কুরআন মাজিদ বিতরন
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

মনোহরদীতে জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

রিপোটারের নাম / ২৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী :  বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার মনোহরদী উপজেলা (দক্ষিণ) থানা শাখার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক বর্ধিত সম্মেলন আজ শনিবার সকাল ০৬টায় মনোহরদী বাসস্ট্যান্ড জামায়াত অফিসে অনুষ্ঠিত হয়।

মনোহরদী (দক্ষিণ) সেক্রেটারী মোঃ তাজুল ইসলাম শাহিনের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মনোহরদী (দক্ষিণ) জামায়াতের আমির মাওলানা মোঃ সানাইল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, “মুতার যুদ্ধ আমাদের আদর্শিক সংগ্রামের অফুরন্ত অনুপ্রেরণা। মাত্র তিন হাজার সাহসী মুসলমান বিশাল শত্রুবাহিনীর মুখোমুখি হয়ে যে বীরত্ব প্রদর্শন করেছে, তা ইতিহাসে বিরল। হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর নেতৃত্ব ছিলো সেই যুদ্ধে বিজয়ের চাবিকাঠি।”

বিশেষ অতিথির বক্তব্যে মনোহরদী (উত্তর) জামায়াতের আমির মোঃ ইকবাল হোসাইন বলেন, “আল্লাহর রাস্তায় আত্মোৎসর্গের অন্যতম মাধ্যম হচ্ছে সম্পদ। সম্পদ ব্যয় না করে শুধু আত্মদানের কথা বললে তা পূর্ণতা পায় না। মহান আল্লাহ প্রথমেই সম্পদ ব্যয়ের কথা বলেছেন, পরে জীবনের।”

সম্মেলনের সভাপতি মাওলানা সানাইল্লাহ বলেন, “একটি সংগঠন তখনই শক্তিশালী হয়, যখন তা আনুগত্যের ভিত্তিতে পরিচালিত হয়। নেতৃত্বের নির্দেশ পালনে সেনাবাহিনীর মত শৃঙ্খলা ও নিষ্ঠা থাকতে হয়।”

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি ও মনোহরদী পৌরসভা জামায়াতের আমির মোঃ আসাদুজ্জামান নূর এবং মনোহরদী উপজেলা দক্ষিণ বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।

সম্মেলনে ওয়ার্ড পর্যায়ের শতাধিক সভাপতি-সেক্রেটারী অংশগ্রহণ করেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে বদ্ধপরিকর থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ