শিরোনাম
পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে ইহসান ইয়ুথ কর্তৃক কুরআন মাজিদ বিতরন
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

তালার শাহাপুর শিক্ষককে কুপিয়ে হত্যা, গনপিটুনিতে অভিযুক্ত নিহত

রিপোটারের নাম / ৮০০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

জহর হাসান সাগর,  সাতক্ষীরা প্রতিনিধি : তালার খেশরা ইউনিয়নের শাহাপুর মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন বখাটে রাজু গাজী (৩৬) এর দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী (৩৮),র মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় গ্রামবাসীর গনপিটুনিতে হামলাকারী রাজু (৩৬) নিহত হয়েছে।

 

রবিবার (২০ জুলাই) বিকালে খেশরা ইউনিয়নের শাহাপুর মাদ্রাসার সম্মুখে এই মর্মান্তিক ঘটনা। সে হরিহরনগর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে ও শাহাপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী (৩৮)। তিনি নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নির্মম হামলার শিকার হন।

 

স্থানীয় সূত্র ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে বখাটে রাজু গাজী (৩৬) শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। সেখানে হঠাৎ করেই রাজু গাজী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাজুকে আটক করে গণপিটুনিতে ঘটনাস্থলেই তারও মৃত্যু ঘটে।

 

স্থানীয়রা জানান, রাজু গাজী (৩৬) এলাকায় মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন হিসাবে পরিচিত। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। গ্রামে বিরাজ করছে থমথমে পরিবেশ।

 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ