শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

মনোহরদী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

রিপোটারের নাম / ৭৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: গাজীপুরে নির্মমভাবে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নিশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মনোহরদী প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার মনোহরদী বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নূর, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন খানসহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা শুধু একজন সাংবাদিকের উপর নয়—পুরো সাংবাদিক সমাজের উপর নৃশংস আঘাত।

 

মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নূর বলেন, আমরা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানাই। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার চাই।

 

প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন খান বলেন, এটি কোনো সাধারণ অপরাধ নয়—এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে জীবন দিতে হয়েছে, যা কখনোই মেনে নেওয়া যায় না। সরকারের কাছে জোর দাবি জানাই—দ্রুত বিচার আইন ট্রাইব্যুনালে এ মামলাটি পাঠানো হোক।

 

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠ রোধের চেষ্টা যারা করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ