শিরোনাম
সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ঐতিহাসিক গণভোটে বড় জয় পেয়েছে সংস্কারপন্থী ‘হ্যাঁ’ পক্ষ । সাতক্ষীরা জেলার নির্বাচনি লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। নতুন সরকারের শপথ পড়াবেন কে?
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৩৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশের হাশিমপুরে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে হযরত ইমাম হাসান (রাঃ) ও হযরত ইমাম হোসাইন (রাঃ) সুন্নী সংগঠন ও মহল্লাবাসীর উদ্যোগে ২য় তম পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর (শুক্রবার) বাদে মাগরিব থেকে উত্তর হাশিমপুর পশ্চিম ছৈয়দাবাদ দক্ষিণ পাড়া সংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকীর সভাপতিত্বে অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো. মহিউদ্দিনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক ফারুকী, উদ্বোধক ছিলেন ৮নং হাশিমপুর ইউপি সদস্য মো. ফজলুল করিম আইয়ুব, বিশেষ অতিথি ছিলেন মো. আবদুর রহমান, এডভোকেট সোহেল আরমান, তকরির পেশ করেন, জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ আবুল হাশেম আল- কাদেরী, পশ্চিম ছৈয়দাবাদ গাউসুল আজম জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ তওফিক ইলাহী কাদেরী। অনন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ হোসাইন কাদেরী, নাতে মোস্তফা পরিবেশন করেন, হাফেজ মাওলানা সোহেল উদ্দিন, মাওলানা আনোয়ারুল ইসলাম। মাহফিল পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, আহবায়ক আহমদ নবী, সদস্য সচিব মো. তানভির, সদস্য যথাক্রমে, মো. হৃদয়, মো. ইসমাইল, রাফি, হাসান, হানিফ, জুয়েল, ফারুক, কায়ছার, আদনান, ইরফান, প্রমূখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী।


এই ক্যাটাগরির আরো সংবাদ