শিরোনাম
সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ বিএনপির  প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। আজ রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরাবাসীর জন্য ভালোবাসা মঞ্চের কুরবানী, অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৫৫০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বিশেষ প্রতিনিধি: চন্দনাইশ পৌরসভার ২ নং ওয়ার্ড সৈয়দ বাড়ি এলাকায় শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চন্দনাইশ পৌরসভা শাখার উদ্যোগে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ১৭ অক্টোবর (শুক্রবার) সকালে চন্দনাইশ পৌরসভার হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদ্রাসা ও দায়রা শরীফ প্রাঙ্গনে আলহাজ্ব মো. ইউছুফ ভাণ্ডারীর আয়োজনে এবং সার্জিকেয়ার হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার লি: এর ডা. খাজা মোহাম্মদ হোসেন কাউসার রিপনের সার্বিক তত্ত্বাবধানে এ খৎনা ক্যাম্পে ২০ জনকে ফ্রি খৎনা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চন্দনাইশ পৌরসভা শাখার সভাপতি মো. আজম খাঁনের সভাপতিত্বে খৎনা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন, বরকল ২ নং ওয়ার্ড শাখার প্রধান উপদেষ্টা মো. ছগির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা (ক) জোনের সাংগঠনিক সমন্বয়কারী মো. তাইফু সিকদার, মো. আবু নাছের, মো. শহিদুল আলম প্রমূখ।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মো. নিজাম উদ্দিন কাজেমী, মো. জোনায়েদ হাসান কাজেমী, মো. সিয়াম কাজেমী, মো. আশিক কাজেমীসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাউছুল আজম মাইজভাণ্ডারী মাদ্রাসার ছাত্র মো. আজম খাঁন।


এই ক্যাটাগরির আরো সংবাদ