শিরোনাম
চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)

রিপোটারের নাম / ৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি: গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা, চন্দনাইশ উপজেলা ও চন্দনাইশ পৌরসভার ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ মক্কা শরীফ শাখার সহযোগীতার ৯ সেপ্টেম্বর (বুধবার) বিকালে গাছবাড়ীয়া সরকারি কলেজ মাঠে রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত আওলাদে রাসূল (দ.) পীরে বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.)। তিনি বলেন, হক্কুল্লাহ তথা আল্লাহর হক এবং হক্কুল ইবাদ তথা মানুষের হক দুটোই আদায় করতে হবে। তবেই মিলবে পার্থিব শান্তি এবং পরকালীন অনন্ত জীবনে মুক্তি। আল্লাহ ও রাসূল (দ.) আনুগত্যের পাশাপাশি মানবকল্যাণে উৎসর্গীত হওয়াই শরিয়ত ত্বরিকতের শিক্ষা। তিনি আরও বলেন, সন্তান কুপথ থেকে ফিরে আসলে যেভাবে মা-বাবা অশেষ খুশি হন, তেমনি তাওবার মাধ্যমে আল্লাহ পাক অশেষ খুশি হন। অসৎ পথ থেকে গুনাহগার মানুষকে আল্লাহ ও রাসুলের পথে ফিরিয়ে আনতেই পবিত্র কুরআনের নির্দেশনা ‘ওয়াকুনু মা’আস সাদেকীন’ অর্থাৎ তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাওবার মাধ্যমে আল্লাহ ও রাসূলকে রাজি রাখতে এবং তাকওয়া ভিত্তিক পরিশুদ্ধ জীবনের জন্য অলি আল্লাহগণের পক্ষ থেকে বায়আত করানো হয়। জামেয়া আনজুমান-গাউসিয়া কমিটি দাওয়াতে খায়রসহ মানবতার খেদমতে সকলকে মোহাব্বতের সাথে দায়িত্ব পালন করে যেতে হবে।

কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসূল (দ.) ছাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ (মা.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন আওলাদে রাসুল (দ.) ছাহেবজাদা আল্লামা সৈয়্যদ আকিব আহমদ শাহ (মা.জি.আ)। বাদে মাগরিব দক্ষিণ হাশিমপুর কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরীয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে মহিলাদের তালিমি জলসায় ত্বরিকতের ছবক দেন হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল ও মুহাম্মদ মোরশেদুল আলমের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ আসনের এমপি জসিম উদ্দিন আহমেদ, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম সিকদার, আনজুমানের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ কমর উদ্দীন সবুর, আনজুমানের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, মুহাম্মদ আবুল মনসুর, মুহাম্মদ হারুনুর রশিদ, এম মাহবুবুল আলম এম.কম, কনফারেন্স প্রস্তুতি কমিটির আহবায়ক মো. মোজাম্মেল হক, যুগ্ন আহবায়ক সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রেজভী, মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী, অধ্যক্ষ মুফতি মুহাম্মদ সিরাজ উদ্দীন আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা নক্সবন্দী, শায়খ মাওলানা জয়নুল আবেদীন কাদেরী, শায়খ মাওলানা মুহাম্মদ গোলাম কিবরিয়া, মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দীন আনসারী।

উপস্থিত ছিলেন, আনজুমানের এডিশনাল সেক্রেটারি মুহাম্মদ শামসুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন শাকের, এসিস্টেন্ট সেক্রেটারি, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মাহমুদ নেওয়াজ, কেবিনেট মেম্বার গোলাম মুহাম্মদ মহিউদ্দীন, পেয়ার মুহাম্মদ, মুহাম্মদ হোসাইন খোকন, সাদেক হোসেন পাপ্পু, উপাধ্যক্ষ মুহাম্মদ সাইফুল আলম, মুহাম্মদ মাহবুবুল হক খান, মাস্টার মুহাম্মদ হাবিবুল্লাহ, শেখ মুহাম্মদ সালাহ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, অধ্যক্ষ আল্লামা আব্দুর রহিম আনসারী, মাওলানা মুহাম্মদ ওবাইদুল হক হক্কানী, অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আলকাদেরী, মুহাম্মদ আনোয়ার হাসান, অধ্যক্ষ মুহাম্মদ আবদুল গফুর রেজভী, মাওলানা মুহাম্মদ ইমরান হাসান কাদেরী, মুহাম্মদ মোজাহেরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইয়াসিন হায়দরী, মুহাম্মদ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুরুল আজিম, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম আনসারী, প্রফেসর মুহাম্মদ আবদুল মান্নান, মুহাম্মদ আবু ইউসুফ, মুহাম্মদ শরফুদ্দীন চৌধুরী কাজল, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ আমির হোসেন, মাওলানা মুহাম্মদ আবদুল গফুর খান, মুহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী শুভ, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মুহাম্মদ মহরম আলী, মুহাম্মদ মোজাম্মেল হক তালুকদার, মুহাম্মদ ইখতিয়ার হোসেন, মুহাম্মদ শফিউর রহমান, মুহাম্মদ শহিদুল আলম, মুহাম্মদ তৌহিদুল মোস্তাফা, অ্যাডভোকেট মুহাম্মদ মোজাম্মেল হক ফারুকী, অ্যাডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক, মুহাম্মদ শাখাওয়াত হোসেন শিবলী, মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন চৌধুরী বাবুল, মুহাম্মদ হোসেন চৌধুরী, মুহাম্মদ সরোয়ার উদ্দীন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরফাত হোসেন, মুহাম্মদ মঈনুদ্দীন, ডা.আরিফ মঈনুদ্দীন, অ্যাডভোকেট এম ফয়েজ উদ্দীন চৌধুরী, অধ্যক্ষ মুহাম্মদ মোরশেদুল আলম, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মামুন উদ্দীন সিদ্দিকী, মুহাম্মদ ওসমান গণি, মুহাম্মদ জাহেদ কোম্পানী, মুহাম্মদ সাঈদ ইবনে খায়ের, মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ ফোরকান সওদাগর, হাজী মুহাম্মদ ফেরদৌসুল আলম, মুহাম্মদ সোহেল রানা, মুহাম্মদ মিজানুর রহমান, জিএম জাহেদুল আলম, মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ তৈয়ব কাদেরী, সাহেব মিয়া সওদাগর, শাহাদাত হোসেন চৌধুরী, আহমদ উল্লাহ ছোটন, গাজী আলাউদ্দিন শাহ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে এমপি জসিম উদ্দিন আহমদ বলেন, গাউসিয়া কমিটি একটি মানবিক ও আধ্যাত্মিক সংগঠন। এ সংগঠনের মাধ্যমে বিশুদ্ধ তরিকত চর্চা হচ্ছে জেনে আমি আনন্দিত। তিনি আগামী দিনে এ সংগঠনের পাশে থেকে মানব কল্যাণে কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ এবং বিশ্বের মজলুম মানুষের পরিত্রাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। হাজার হাজার দ্বীনদার নবী-অলি প্রেমীকদের আংশগ্রহনে কনফারেন্সে ছিল পরিপূর্ণ।


এই ক্যাটাগরির আরো সংবাদ