শিরোনাম
দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক?
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোটারের নাম / ২৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

 

এফ আই রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন’-এর আয়োজনে প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

​শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আবু সাঈদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাটগ্রাম বিসমিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আকবার বিন আফসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এই ধরনের মেধা অন্বেষণ ও সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করবে এবং তাদের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে। ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আকবার বিন আফসার জানান, পাটগ্রামে এত বিপুল সংখ্যক প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নিয়ে এর আগে এমন বড় পরিসরে সংবর্ধনার আয়োজন করা হয়নি। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও তাদের সঠিক পথ প্রদর্শনের জন্য এই উদ্যোগ অব্যাহত থাকবে।

​আলোচনা সভা শেষে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত ১৭০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে প্রতিটি শিক্ষার্থীকে সম্মাননা স্মারকের পাশাপাশি একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

​অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পাটগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;