শিরোনাম
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার। 

রিপোটারের নাম / ১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

 

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- সম্প্রতি নওগাঁর পোরশায় গতকাল্য ১৬ -০৯-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা অভিযানিক টীম পোরশা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকারী টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সরাইগাছি টু আড্ডা রোডে জনৈক মজিদের আম বাগানে সামনে রাস্তার উপর কয়েক জন ব্যাক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

 

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম জনৈক মজিদের আম বাগানের সামনে পৌছালে তিন জন ব্যাক্তি দোড়ে পালাতে চায়। অভিযানিক টীম ধৃত করে তাদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে। রাস্তায় চলাচলরত উপস্থিত লোকজনের সামনে আসামি ১। সৈয়বুর (২৬) পিতা আক্তারুল সাং মনোহর পুর থানা শিবগঞ্জ জেলা চাপাই নবাবগঞ্জ ২। আব্দুল্লাহ @পলাশ (২২) পিতা তোহুরুল সাং মনোহর পুর থানা শিবগঞ্জ জেলা চাপাই নবাবগঞ্জ

৩। দেলোয়ার (২২) পিতা ফাইজ উদ্দিন গ্রাম তারাপুর পোড়া পাড়া থানা শিবগঞ্জ জেলা চাপাই নবাব গঞ্জ বলে জানায়।

 

তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের চটের বস্তা তল্লাশী করে খাকি কচ টেপ দিয়ে জড়ানো ২ পোটলায় ২ কেজি ৯০০ গ্রাম + ২ কেজি ৯০০ গ্রাম মোট পাচ কেজি ৮০০ গ্রাম এবং নীল পলিথিনে মোড়ানো ৩ পোটলায় × ১ কেজি ৪০০ গ্রাম করে ৪ কেজি ২০০ গ্রাম সর্ব মোট ৫ পোটলায় ১০ কেজি গাজা উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরো জানায় যে পরস্পর যোগ সাজেশন তারা চাপাই থেকে গাজা সি এন জি যোগে এনে আম বাগানের কাছে বিক্রির জন্য অবস্থান করছিলো।

 

আসামি সৈয়বুরের ও আব্দুল্লাহ @ পলাশের নামে শিব গঞ্জ থানায় দুইজনের দুইটা মাদক মামলা আছে। এ বিষয়ে আসামি তিন জনের বিরুদ্ধে পোরশা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;