শিরোনাম
দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক?
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি

রিপোটারের নাম / ১৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে নেমে ব্যাটিং ধসে পড়েছে টিম টাইগার্স। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। তার অপরাজিত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৬৩ রান তুলে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

 

ডারউইনে বাংলাদেশের নবম উইকেট পড়ে ৬৩.৪ ওভারে ১৯৪ রানে। মিরাজ ব্যাট করছিলেন ৯৫ বলে ৫৬ রানে। সেখান থেকে শেষ ব্যাটার খালেদ আহমেদকে নিয়ে ১২ ওভার ১ বলে তিনি যোগ করেন আরও ৬৯ রান। সেঞ্চুরি করেন ১২৮ বলে।

 

৭৫.৫ ওভারে খালেদ আউট হলে বাংলাদেশের ইনিংস থামে। ২৮ বলে ১৫ রান করেন এ পেসার। মিরাজ ১৪১ বলে ১১ চার ও ৪ ছক্কায় অপরাজিত থাকেন ১০৯ রানে। বাকিদের মধ্যে শান্ত ৫৩ বলে ৩৭, সাদমান ইসলাম ৪৭ বলে ৩১ রান করেছেন।

 

অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের হয়ে কোরি রোচিচিওলি ৬ উইকেট নেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;