শিরোনাম
যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

আরএমপি হেডকোয়ার্টার্সে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করলেন আইজিপি

রিপোটারের নাম / ৪৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টার্সে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

সোমবার (১ জুলাই) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্র সন্নিবেশিত এই কর্নার উদ্বোধন করেন পুলিশ প্রধান।

আইজিপি বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নির্মিত ‘বঙ্গবন্ধু কর্নার’-এর মাধ্যমে সাধারণ জনগণ ও পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর জীবনদর্শন সম্পর্কে জানতে পারবেন। বঙ্গবন্ধুর জীবনাদর্শে উজ্জীবিত হয়ে প্রত্যেক পুলিশ সদস্য সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন।

আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বিপিএম বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও অনুপ্রেরণাকে ছড়িয়ে দিতে আরএমপি হেডকোয়ার্টার্সে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে জাতির পিতার বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্রসহ ছবি সন্নিবেশিত করা হয়েছে। এখান থেকে পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর জীবনদর্শন সম্পর্কে জানতে পারবেন এবং আরও জানতে উদ্বুদ্ধ হবেন।

উদ্বোধন শেষে আরএমপি ও রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন আইজিপি।


এই ক্যাটাগরির আরো সংবাদ