শিরোনাম
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২৫ মে সোমবার। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন পোরশায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। অতন্দ্র প্রহরী প্রশাসন।  দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী এবারের বিশ্বকাপ আসরে প্রস্তুতি এবং স্কোয়াড নিয়েও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী অধিনায়ক। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পিস জার্নালিজম প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখছে সার্ক জার্নালিস্ট ফোরাম (SJF) দহগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া প্রতিবাদ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

ওয়ানডে র‍্যাংকিংয়ে আবারও দশে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।

রিপোটারের নাম / ৪৬৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

 

এইচটি  বাংলা স্পোর্টস ডেস্ক :  প্রায় দুই দশক পর চলতি বছরের মে মাসে প্রথমবার ওয়ানডে র‍্যাংকিংয়ের দশে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠলেও আবারও সেই পুরনো অবস্থানে ফিরে গেল টাইগাররা।

সোমবার আইসিসির হালনাগাদ ওয়ানডে র‍্যাংকিংয়ে দেখা গেছে, বাংলাদেশকে এক ধাপ নিচে নামিয়ে ৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের এই উন্নতির মূল কারণ রোববার পাকিস্তানের বিপক্ষে তাদের ৫ উইকেটের জয়। ২০১৯ সালের বিশ্বকাপের পর এই প্রথম এশিয়ার অন্যতম পরাশক্তি পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ।

এ জয় তাদের রেটিং পয়েন্ট ৭৭ থেকে বেড়ে ৭৮-এ নিয়ে গেছে, যা বাংলাদেশকে (৭৭ পয়েন্ট) পিছিয়ে দিয়েছে। এমনকি সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে হারলেও ওয়েস্ট ইন্ডিজের এই অবস্থান অপরিবর্তিত থাকবে।

পাকিস্তানের বিপক্ষে হারের ফলে র‍্যাংকিংয়েও এক ধাপ অবনতি হয়েছে বাবর আজমদের। চতুর্থ থেকে নেমে তারা এখন পঞ্চম স্থানে, ১০২ রেটিং পয়েন্ট নিয়ে। তাদের জায়গায় ১০৩ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে শ্রীলঙ্কা। শীর্ষে রয়েছে ১২৪ পয়েন্ট নিয়ে ভারত, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া।

২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা–জিম্বাবুয়েতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য এই র‍্যাংকিং গুরুত্বপূর্ণ। সেরা ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে, আর বাকি ছয় দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।


এই ক্যাটাগরির আরো সংবাদ