শিরোনাম
ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মনোনীত হলেন চন্দনাইশের সন্তান মো. ফারুক উদ্দিন

রিপোটারের নাম / ১০২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো. ফারুক উদ্দিন। গত ১৩ জুলাই রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩০১ সদস্যের বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ ফারুক উদ্দিন বলেন, আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনান এবং সভাপতি সাদ্দাম হোসেন ভাইয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সে দায়িত্ব আমি সততা, নিষ্ঠার সাথে পালন করে যাবো। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আদর্শে কাজ করে যাবো এটাই আমার প্রত্যাশা। উল্লেখ্য যে, তিনি বিগত কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্বপালন করেছিলেন। ছাত্রলীগের কেন্দ্ৰীয় কমিটিতে স্থান পাওয়ার আগে তিনি জহুরুল হক হল ছাত্রলীগের উপ- ছাত্রবৃত্তি ও স্কুল বিষয়ক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। তিনি ডাকসু নির্বাচনে হলের সাধারণ শিক্ষার্থীদের ভোটে হল ছাত্রসংসদের পাঠাগার বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়ে সুনামের সাথে কাজ করেছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ