শিরোনাম
দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক?
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

চট্টগ্রামের বন্যাকবলিত স্থানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ।

রিপোটারের নাম / ১৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক : চট্টগ্রামের বন্যাকবলিত হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তার এই সফর অনুষ্ঠিত হবে বলে চূড়ান্ত হয়েছে।

 

সোমবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের সূচি চূড়ান্ত রয়েছে এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি চলছে।

 

সফরের সময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সরকারি সহায়তায় নির্মিত নতুন ঘর বন্যায় গৃহহারা পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।

 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। এ উপলক্ষে প্রশাসন এবং দলীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

 

প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ও গৃহহারা পরিবারের জন্য নির্মাণাধীন ঘরগুলোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। সফরের দিন এসব ঘর উপকারভোগীদের বুঝিয়ে দেওয়ার পাশাপাশি ত্রাণ বিতরণ করা হবে। এছাড়া একটি সংক্ষিপ্ত জনসমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

 

সফরকে ঘিরে নির্ধারিত স্থানে হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে। কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী পশ্চিম বাঁশখালী এলাকায় ত্রাণ বিতরণে অংশ নেবেন এবং সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি ঘর ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করবেন।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে দলীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করতে তাকে এবং সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে। সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি কর্মসূচির বিস্তারিত সূচি হাতে পাওয়ার পর চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;