শিরোনাম
দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক?
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল

রিপোটারের নাম / ১৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

আরফাত হোসেন: চট্টগ্রামের চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ইউনিয়ন উত্তর শাখার আওতাধীন ১নং ওয়ার্ডের ছৈয়দাবাদ ইউনিট শাখার উদ্যোগে আওলাদে রাসূল (দ:) গাউছে জামান আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ:)’র পবিত্র সালানা ওরশ মোবারক ও শোহদায়ে কারবালার স্মরণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খতমে কুরআন, খতমে গাউসিয়া ও (৬ষ্ঠ তম) ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন (রবিবার) বাদে আছর হতে উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ ১নং ওয়ার্ড শাখার খানকাহ শরীফ সংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম আনসারীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন’র প্রতিনিধি মুহাম্মদ তানিম, উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, মাদ্রাসা-এ আহমদীয়া সুন্নিয়া ছৈয়দাবাদ’র সুপার মাওলানা আবুল কাশেম আনসারী। তকরির পেশ করেন রাঙ্গুনিয়া রাণীরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা গাজী আবুল কালাম বয়ানী (মা.জি.আ), জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা শায়েখ জয়নুল আবেদীন আল-কাদেরী। ১নং ওয়ার্ডের ছৈয়দাবাদ ইউনিট শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদের খাঁনের সঞ্চালনায় তকরির পেশ করেন হালিশহর হামজারদিঘির পাড় শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আব্দুল কাদের সিরাজী, পাঠানদন্ডী তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নাছির উদ্দিন আল-কাদেরী, মাদ্রাসা-এ আহমদিয়া সুন্নিয়া ছৈয়দাবাদ’র শিক্ষক মাওলানা আব্দুল খালেক আল-কাদেরী, মাওলানা মুহাম্মদ আলী রেজবী। বক্তব্য রাখেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, সহ- সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হোসেন চৌধুরী, হাশিমপুর ইউনিয়ন উত্তর শাখার সভাপতি সাহেব মিয়া সওদাগর, সাধারণ সম্পাদক মুহাম্মদ তৈয়ুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মুহাম্মদ আলাউদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান। আলোচনায় অংশ নেন ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আহমদ নবী, ১নং ওয়ার্ডের ছৈয়দাবাদ ইউনিট শাখার সিনিয়র সহ- সভাপতি মোহাম্মদ ফরমান, সহ- সভাপতি মো. ওয়াহেদ, সাধারণ সম্পাদক মো. মাঈনু উদ্দিন ময়ুর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. রিদুয়ানুল হক ওয়াসিম, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান প্রমূখ। পরে ১নং ওয়ার্ডের ছৈয়দাবাদ ইউনিট শাখার কার্যকারী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;