শিরোনাম
ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

চন্দনাইশ বরকল-বরমাতে ভিজিএফ কার্ডের চাল বিতরণ

রিপোটারের নাম / ৬১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করলে এ সকল সুযোগ-সুবিধা দ্বিগুণ হয়ে যাবে। ১৯৯৬ সালে আ’লীগ ক্ষমতায় আসার পর ভিজিএফ কার্ডের মাধ্যমে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ শুরু করেছিলেন। তা পর্যায়ক্রমে বেড়েই চলেছে। বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে, বিগত ৪০ বছরেও এ ধরণের উন্নয়ন হয়নি। কর্ণেল অলি আ’লীগের নেতাকর্মীদের হামলা করে মামলা দিয়ে হয়রানি করেছেন। কিন্তু আ’লীগ ক্ষমতায় আসার পর তাদের কোনো নেতাকর্মী রাজনৈতিকভাবে আসামী করা হয়নি। আ’লীগ হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী নয়। তারেক জিয়া টেকব্যাক বাংলাদেশের ঘোষণা দিয়ে এদেশকে পাকিস্তান বানাতে চাচ্ছে। তার এ ধরণের অলীক স্বপ্ন কোনো দিন বাস্তবায়ন হবে না বলে তিনি অভিমত ব্যক্ত করেন। ২৩ জুন (শুক্রবার) সকালে বরকল ও বরমা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১’শ ৪০ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ কার্ডের চাল বিতরণ অনুষ্ঠান কানাইমাদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও বরমা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান যথাক্রমে আবদুর রহিম চৌধুরী ও খোরশেদ আলম টিটু’র সভাপতিত্বে পৃথক পৃথক সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, আ’লীগ নেতা যথাক্রমে বলরাম চক্রবর্তী, সাইফুল ইসলাম, ফরিদুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা যথাক্রমে মুরিদুল আলম মুরাদ, আনসারুল হক, আবদুর রহিম, নিবু বড়ুয়া, হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, মহিলা আ’লীগ নেত্রী শাহনাজ বেগম, নিলুফা বেগম, ছাত্রলীগ নেতা সিরাজুল কাফি চৌধুরী, সুকান্ত দাশ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ