শিরোনাম
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করলেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান প্রথমবারের মতো ভোট দিলেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শান্তিপূর্ণভাবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোটগ্রহণ শুরু পোরশার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ।  নিশ্ছিদ্র নিরাপত্তায় বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে মাওলানা এহসানুল হক লালমনিরহাট-১ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী আমরা একটি অত্যন্ত ভালো, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছি : ইইউ পর্যবেক্ষক প্রধান 
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার দাখিল’১৫ ব্যাচের মিলনমেলা

লুৎফুর রহমান শাওন, ব্যুরো চীফ, সিলেটঃ / ৭৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

ছাতক প্রতিনিধিঃ

দাখিল পাশের দীর্ঘ ০৯ বছর পর “আমরাই বন্ধু বন্ধনে-১৫” ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার দাখিল-২০১৫ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাতক শহরের নিউ ক্যাফে কর্ণারে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলার মূল আয়োজক ছিলেন,ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা দাখিল ১৫ ব্যাচের বন্ধুরা।

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জালালিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ২০১৫ ব্যাচের প্রাক্তন ছাত্ররা এতে অংশ গ্রহণ করেন। গত ০৯ বছরের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকার পাশাপাশি এবং বিদেশে অবস্থান করা এসব বন্ধুরা সামাজিক যোগাযোগের মাধ্যমে একে অপরকে খুঁজে বের করেন।
এই দীর্ঘ ০৯ বছরে দাখিল-১৫ ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্নজন নানা পেশায় দেশ বিদেশে চলে গেছেন। এদের মধ্যে অনেকে সাংবাদিক, ইমাম, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু “আমরাই বন্ধু বন্ধনে-১৫” এ শ্লোগানে সবাই যেন একাকার হয়ে যান। পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা মাদ্রাসার জীবনের বন্ধু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মোঃ লুৎফুর রহমান চৌধুরী শাওন,সৈয়দ জামিল আহমদ,শাহ্ সালেহীন সৌরভ,মাছনুন চৌধুরী,লুকমান হোসেন তালুকদার,নাজিম উদ্দিন,তানভীর আহমদ জাকির,আব্দুল আহাদ,সুমন আহমদ তালুকদার,এস এম রিয়াজ, মইনুল ইসলাম, কবির আহমদ, অনিক আহমদ, মাহমুদুল হাসান মিছবাহ প্রমুখ।##


এই ক্যাটাগরির আরো সংবাদ