শিরোনাম
চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

জনগণের ভোটে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব- ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

রিপোটারের নাম / ৪১৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

আরফাত হোসেন: অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে ভোটার তালিকা হালনাগাদ করে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেওয়া হবে। যাতে ভোটাররা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন। জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় চলে যাব। বর্তমান সরকার যদি ব্যর্থ হয়, তাহলে এ জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে এই সরকার চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘দায়িত্ব নেয়ার ৩ মাসের মধ্যে দৃশ্যমান অনেক কাজ হচ্ছে। গত তিন মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। রিজার্ভে হাত না দিয়ে বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার। দেশের সম্পদ লুট করে যারা বিদেশে পাচার করে, তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। ২২ নভেম্বর (শুক্রবার) সকালে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসার ৪৬তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, কোনো আলেম দেশের টাকা লুট করে বিদেশে একটা টিনের ঘরও বানান- নি। মসজিদের ফান্ডে লাখ লাখ টাকা থাকলেও ইমামদের বেতন দিতে চায়না মসজিদ কমিটি। ডিসিদেরকে নির্দেশনা দেয়া হবে যেসব মসজিদের আর্থিক অবস্থা ভালো তারা যেন প্রথম শ্রেণির কর্মকর্তার সম পর্যায়ে ইমামদের বেতন দেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রী পরিষদে সুপারিশ করা হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সকলকে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি। মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মুহাম্মদ তাহের আজিজি (দা.বা.)’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আল-আমিন, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, আবদুল মান্নান ওসমানী, সেলিম উদ্দীন, শহিদুল ইসলাম, নাজিম উদ্দীন। তকরীর করেন মাওলানা নুরুল্লাহ যথাক্রমে আবদুল আল মারুফ, মাওলানা আনোয়ার আজাহারী, মাওলানা হাবিবুল্লাহ ওয়াহেদ, মাওলানা সিরাজুল ইসলামসহ আরও অনেকে। এর আগে তিনি মুরাদাবাদ বায়তুল ইমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় ‘মারকাযুল কোরআন তালীমুদ্দীন নূরানী মাদ্রাসা’ উদ্বোধন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ