শিরোনাম
চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

পাটগ্রাম উপজেলার প্রধান ছাত্র সমন্বয়কের উপর হামলা

রিপোটারের নাম / ৪৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

 

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি : পাটগ্রাম উপজেলার প্রধান ছাত্র সমন্বয়ক গোলাম আজমের (২৫) উপর অতর্কিত হামলা করেছে দূর্বৃত্তরা। এতে গুরুত্বর আহত হন তিনি। বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টার সময় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আজমের বড় ভাই মাসুদ আলম বাদী হয়ে ওইদিনই পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন। হামলার প্রতিবাদে এদিন বিকেলে পাটগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহরে বিক্ষোভ মিছিল ও উপজেলার চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করে। আজম জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পাটগ্রাম উপজেলায় প্রধান ভূমিকা পালন করেন।

পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন সকালে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকার নিজ বাড়ির পাশের নিবির নিলয় ভিলা সংলগ্ন সড়কে হাঁটছিলেন গোলাম আজম। ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে দেদুল মিয়া (৫৯), দেদুল মিয়ার ছেলে সজিব মিয়া ওরফে টাইগার (২৬) ও রহিদুল ইসলাম (৩২) হামলা করে ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী মারপিট করে। এতে মাথায় ও বাম পায়ে জখম হন আজম। এ সময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা আজমকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা বিকেলে আজমকে উন্নত চিকিতসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম থানা পুলিশ এজাহার নামীয় আসামী সজিব মিয়া ওরফে টাইগারকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ