শিরোনাম
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করলেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান প্রথমবারের মতো ভোট দিলেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শান্তিপূর্ণভাবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোটগ্রহণ শুরু পোরশার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ।  নিশ্ছিদ্র নিরাপত্তায় বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে মাওলানা এহসানুল হক লালমনিরহাট-১ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী আমরা একটি অত্যন্ত ভালো, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছি : ইইউ পর্যবেক্ষক প্রধান 
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন হবে না : শিক্ষামন্ত্রী

রিপোটারের নাম / ৫০৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

এইচটি বাংলা ডেস্ক : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন আলেমদের একটি প্রতিনিধি দল।

শনিবার শিক্ষামন্ত্রীর চট্টগ্রাম নগরীর ওআর নিজাম রোডের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আলেমরা নতুন শিক্ষা কারিকুলাম এবং ট্রান্সজেন্ডার নিয়ে কয়েকশ পৃষ্ঠার প্রতিবেদন পেশ করেন।

এ সময় কোনো বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন হবে না বলে শিক্ষামন্ত্রী আলেমদের আশ্বস্ত করেছেন বলে তারা জানিয়েছেন।

আলোচনায় আলেমরা পাঠ্যপুস্তক নিয়ে তাদের বিভিন্ন পর্যবেক্ষণ শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেন।

এ সময় শিক্ষামন্ত্রী তাদের বলেন, আপনাদের যে পর্যবেক্ষণগুলো তুলে ধরেছেন তার যৌক্তিক নানা যে দিক আছে তা আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে, পাঠ্যক্রমে সংশোধন করে সমাধান করব। আগামীতেও সবার সঙ্গে আমাদের আলোচনা চলমান থাকবে।

বৈঠক শেষে হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস ও হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের সব কথা অত্যন্ত গুরুত্বসহকারে শুনেছেন। তার সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি এবং সমস্যাসমূহ সমাধানের বিষয়ে আশ্বস্ত হয়েছি, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।

মুফতি হারুন ইজহারের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- মাওলানা নাসীর উদ্দিন মুনির প্রমুখ ওলামায়ে কেরাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ