শিরোনাম
দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক?
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ। 

রিপোটারের নাম / ১৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

রেজাউল মোস্তফা , চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ৭ই মে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার এর বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি হেল্থ ক্যাম্পে সেবা নেওয়া রোগীদের মধ্যে বাছাইকৃত রোগীদের গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার এবং Serve for Smile এর উদ্যোগে বিনামূল্যে ১৩০জনের মাঝে চশমা বিতরণ করা হয়।

 

সোমবার ৩ আগস্ট নগরীর গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।বিনামূল্যে চশমা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Serve for Smile সভাপতি সাইফুল্লাহ মনসুর সাধারণ সম্পাদক ডা: মেসবাহ উদ্দিন তুহিন এবং কোষাধক্ষ মোহাম্মদ সাইফুল।

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, সুস্থ দৃষ্টিশক্তি মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।Serve for Smile ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের এই মহৎ উদ্যোগ সমাজের অন্যান্য প্রতিষ্ঠানকেও মানবসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

 

এই মানবিক উদ্যোগের মাধ্যমে দৃষ্টিসমস্যায় ভোগা শতাধিক মানুষ প্রয়োজনীয় চশমা পেয়ে উপকৃত হন। আয়োজকরা জানান, সমাজের অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন জানায়, মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদানই তাদের অন্যতম অঙ্গীকার, এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ নিয়মিত পরিচালনা করা হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;