শিরোনাম
লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ঐতিহাসিক গণভোটে বড় জয় পেয়েছে সংস্কারপন্থী ‘হ্যাঁ’ পক্ষ । সাতক্ষীরা জেলার নির্বাচনি লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। নতুন সরকারের শপথ পড়াবেন কে? মহেশপুরে প্রেসক্লাব কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা: ভাঙচুর-লুটপাট তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করলেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান প্রথমবারের মতো ভোট দিলেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

সরকারের প্রতিপক্ষদের জীবন রাষ্ট্রীয় নজরদারি ও বন্দুকের নলের নিচে বন্দী : রুহুল কবির রিজভী

রিপোটারের নাম / ৪৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

ইচটি বাংলা অনলাইন ডেস্ক : সরকারের প্রতিপক্ষদের জীবন রাষ্ট্রীয় নজরদারি ও বন্দুকের নলের নিচে বন্দী বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, মিথ্যা মামলায় সুস্থসবল নেতা-কর্মীদের নির্যাতন করে কারাগারে নিয়ে লাশ বানিয়ে বের করছে।

সোমবার (১১ ডিসেম্বর) অনলাইনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

নির্বাচনে আওয়ামী লীগের শরিকদের আসন ভাগাভাগির প্রসঙ্গ নিয়ে রিজভী বলেন, আসন ভাগাভাগি নিয়ে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। সব শরিক চায় নৌকা। মুখে বলছে অংশগ্রহণমূলক নির্বাচন; কিন্তু সবই তো নৌকা প্রতীকের। মাঝি একজনই।

তিনি আরও বলেন, যতসব খুদ-কুঁড়ো পার্টি এবং স্বতন্ত্র নির্বাচনের মুলা খেতে সব এক ছাতার নিচের বাসিন্দা হতে গেছে। নামেই আলাদা।

রিজভী বলেন, বিরোধীদের বিরুদ্ধে চলমান ক্র্যাকডাউনের মধ্যে চলতি ডিসেম্বরে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। যাদের বেশির ভাগই বিএনপি নেতা-কর্মী। সারা দেশের কারাগারে বন্দীর সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণ। বাংলাদেশে বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করতে কারাগারে বন্দী বিএনপি নেতা-কর্মীদের বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ