শিরোনাম
লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ঐতিহাসিক গণভোটে বড় জয় পেয়েছে সংস্কারপন্থী ‘হ্যাঁ’ পক্ষ । সাতক্ষীরা জেলার নির্বাচনি লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। নতুন সরকারের শপথ পড়াবেন কে? মহেশপুরে প্রেসক্লাব কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা: ভাঙচুর-লুটপাট তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করলেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান প্রথমবারের মতো ভোট দিলেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ভেজাল বিরোধী অভিযানে এক দুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম / ৩৪১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

 

জহর হাসান সাগর (সাতক্ষীরা প্রতিনিধি) : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান ও নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত এর নেতৃত্বে মঙ্গলবার  (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা দিকে সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ২ ক্যান(৬০ কেজি) দুধ পরিক্ষা করে ভেজাল প্রমাণিত হওয়ায় দুধে ভেজাল মেশানোর দায়ে জেয়ালা গ্রামের সুকুমার চন্দ্র ঘোষের পুত্র সুকান্ত ঘোষ (৩২) কে ৫০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্তায় জরিমানা করেন এবং প্রকাশ্যে দুধগুলো বিনষ্ট করা হয়।

 

এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকা, ব্যবসায়িদের ক্রয়,বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।

 

এই অভিযানে সহায়তা করেন সাতক্ষীরা জেলা পুলিশ ও ক্যাব প্রতিনিধি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ