শিরোনাম
ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

২৯ আগস্ট থেকে  শুরু হবে আফগানিস্তান,পাকিস্তান ও আমিরাত ত্রিদেশীয় সিরিজ

রিপোটারের নাম / ৩৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

 

এইচটি  বাংলা স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের আগে প্রস্তুতির মোক্ষম সুযোগ লুফে নিলো আফগানিস্তান, পাকিস্তান ও আমিরাত। আগস্ট-সেপ্টেম্বরে অ্যামিরেটস ক্রিকেট বোর্ড শারজায় এই তিন দলকে নিয়ে একটি সিরিজ আয়োজন করবে।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে পাকিস্তান আফগানিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি আয়োজন করতো। সেই উইন্ডো ত্রিদেশীয় সিরিজে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রত্যেক দল রাউন্ড রবিন পর্বে একে অন্যের সাথে দুটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি দল উঠবে ফাইনালে। সব ম্যাচ স্থানীয় সময় ৭টায় হবে। তিন দলের মধ্যে আইসিসি র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান (৮) সবার উপরে। তারপরে আফগানিস্তান (৯) ও আমিরাত (১৪)।

২৯ আগস্ট থেকে শুরু হবে এই সিরিজ। ফাইনাল এশিয়া কাপের পর্দা ওঠার একদিন আগে ৭ সেপ্টেম্বর।


এই ক্যাটাগরির আরো সংবাদ