শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

৯ দফা দাবি আদায়ে আগামী ৪ ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশ ডাক কর্মচারীদের ।

রিপোটারের নাম / ৩৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে–কমিশন গঠন, বেতনবৈষম্য দূর করাসহ ৯ দফা দাবি আদায়ে আগামী ৪ ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’। আজ বৃহস্পতিবার সচিবালয় চত্বরে এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।

 

বাদিউল কবীর বলেন, ৪ ডিসেম্বরের আগে যদি তাঁদের ঘোষিত দাবি পূরণের বিষয়ে পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে তাঁরা ৪ ডিসেম্বর মহাসমাবেশ করবেন।

 

দাবির মধ্যে আরও রয়েছে আগের মতো ১০০ শতাংশ পেনশন–গ্র্যাচুইটি প্রথা চালু করা, সব স্তরের কর্মচারীদের জন্য আগের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু, কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক আয়সীমা পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত রাখা, রাষ্ট্রপতির কার্যালয়ের মতো সচিবালয় ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো রেশনিং প্রথা চালু এবং চাকরি থেকে অবসরে যাওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩ বছর বাড়িয়ে বর্ধিত করে ৬২ বছর করা, পতিত সরকারের আমলে চাকরিতে অন্যায়ভাবে আরোপিত সব আদেশ প্রত্যাহার, ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা প্রদানসহ আর্থিক সুবিধা প্রদান ইত্যাদি।


এই ক্যাটাগরির আরো সংবাদ