মোঃ বদর উদ্দিন, ছাতকঃ
খলিফায়ে মাদানী শায়খুল ইসলাম লুৎফুর রহমান বর্ণভী (রহ.) কর্তৃক ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক ইসলামী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে আগামী ৩০ অক্টোবর ২০২৬ ঈসায়ী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় আজিমুশ্বান ইসলাহী ইজতেমা। ইজতেমাটি সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ছাতকে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ ঈসায়ী, মঙ্গলবার, বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ছাতক বাজারের চাঁদনীঘাট জামে মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও শায়খুল হাদীস মুফতি মুহা. রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।
সভায় সভাপতিত্ব করবেন মাওলানা আব্দুল হান্নান সাহেব গনেশপুরী, আমির, আঞ্জুমানে হেফাজতে ইসলাম, ছাতক উপজেলা শাখা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মতবিনিময় সভায় দেশবরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সফল করার লক্ষ্যে সভায় ইজতেমার সার্বিক বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
কেন্দ্রীয় এ ইসলাহী ইজতেমাকে সফল করতে ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত হয়ে ইজতেমা সফল করার বিষয়ে মতামত ও সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম, ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে মতবিনিময় সভাটি সফল করার জন্য আন্তরিকভাবে দাওয়াত ও অনুরোধ জানানো হয়েছে।