এইচটি বাংলা ডেস্ক : দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তারুণ্যের সম্মিলিত শক্তি এবং দৃঢ় ইচ্ছাশক্তিই পারে দেশের সামগ্রিক চিত্র বদলে দিয়ে অর্থবহ পরিবর্তন আনতে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ সূচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারুণ্যের শক্তির ওপর আস্থা
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান।
স্বাস্থ্য পই পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ স্বাস্থ্য পই পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এম মুহিত স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন পই সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া বেসরকারি সংস্থা (এনজিও), ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সারাদেশ থেকে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধনী আয়োজনে সরাসরি অংশ নেন।