এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী আদর্শ বিদ্যা নিকেতনের সাবেক স্টুডেন্টদের নিয়ে প্রথমবারের মতো শর্ট পিচ(টি-১০) সিজন-১ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে অত্র প্রতিষ্ঠানের ২০১৬ ব্যাচের মো:সাঈদ আনোয়ার খোকন ও ২০২০ ব্যাচের মো: আরমান হোসেন।
ঈদের পরের দিন ২৯ তারিখ শুরু হয় টুর্নামেন্ট -টি । টুর্নামেন্ট -এ মোট ১৫ টি দলের অংশগ্রহণ শেষে সেমি ফাইনালে ফ্যালকন-১৪ বনাম সিজ্জিল-১৭,ব্যাকবেঞ্চার -১৮ বনাম হেলিকপ্টার -২৬ অংশগ্রহণ করে,সিজ্জিল-১৭ ও হেলিকপ্টার -২৬ ফাইনালে উঠে।
শনিবার রাত ১১ টায় পাটগ্রাম ইসলামি আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে টসে হেরে ব্যাটিং করতে নামে হেলিকপ্টার ২৬। টিম হেলিকপ্টার -২৬ নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬১ রানে টার্গেট দেয়। ২৬ ব্যাচের সুমন্ত ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিল।
জবাবে টিম সিজ্জিল -১৭ , ৬১ রানের তাড়া করতে নেমে তারজিদের দুর্দান্ত বোলিংয়ে সিজ্জিল -১৭, ৫৪ রানে গুটিয়ে যায়। ফলাফলে হেলিকপ্টার- ২৬, ৭ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় হেলিকপ্টার-২৬ এর তারজিদ। প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় (সর্বোচ্চ রান সংগ্রাহক) সিজ্জিল -১৭ এর সাওম।