বিশেষ প্রতিনিধি: সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর (শুক্রবার) বিকাল ৩টায় সমরকন্দী হজ্ব কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস'র হেড অফিসে এ কাউন্সিল অধিবেশনের আয়োজন করা হয়।
হাসানুল হক কাশমিরের সভাপতিত্বে ইনজেমামুল হক আকাশ ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া (কামিল) মাদ্রাসার অধ্যাপক গোলাম মোস্তফা মু. নুরুন্নবী আল কাদেরী।
প্রধান অতিথি ছিলেন সমরকন্দী হজ্ব কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস'র চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী। প্রধান বক্তা ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের হেড অব সেলস আব্দুর রহিম। বিশেষ বক্তা ছিলেন মুজাহেদে মিল্লাত মাওলানা ফরিদুল আলম রেজভী। উপস্থিত ছিলেন ফখরুদ্দীন মোজাম্মেল, ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ্দীন, আবুল হোসেন মাস্টার, মিজান সমরকন্দী, আজিজ চৌধুরী, আবরার উল্লাহ সমরকন্দী, জামাল পাশা ও শাকের উল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অধিবেশনে ফোরামের ২০২৫-২৬ সালের প্যানেলের বিদায়ী চেয়ারম্যান ওসমান গনি ফারুকীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
কাউন্সিল অধিবেশনে আশরাফুজ্জামান চিশতিকে চেয়ারম্যান, ইনজেমামুল হক আকাশ ফারুকী ও আরমান হোসাইন কাদেরীকে কো-চেয়ারম্যান, ত্বহা কাদেরীকে মহাসচিব, মো. হাসানুল হক কাদেরীকে সাংগঠনিক সচিব, মারুফ কাদেরীকে অর্থ সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।