শিরোনাম
স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়। ৬৪টি উপজেলায় ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অর্থায়ন দেয়া হবে অর্ধেক থাকবে ব্যাংক ঋণ, বাকি অর্ধেক অনুদান। ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ইসলামিক উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি সই করেছে সরকার। পোরশায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ৫৩ তম গ্রীস্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। লিও ক্লাব অব চিটাগং অনির্বাণ’র চার্টার বর্ষ(২০২৬-২৭) এর কমিটি ঘোষণা পোরশায় উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত । পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।  চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসররা কোনো ষড়যন্ত্র করলে দেশবাসী মোকাবিলা করবে।

রিপোটারের নাম / ৪৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

 

 

এইচটি বাংলা  ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের নামে আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও, সমন্বয়কদের আটক ও হামলা চালিয়ে অর্ধশতাধিক ছাত্রকে আহত করার প্রতিবাদে তারা এই বিক্ষোভ সমাবেশ করে।

সেখানে সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিদায়ী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসররা কোনো ষড়যন্ত্র করলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করা হবে।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমবেত শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আওয়ামী দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আনসার লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক লুৎফর রহমান সরকার বলেন, বিদায় নেয়ার পর ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালিয়েছে ফ্যাসিস্ট সরকার। জুডিশিয়াল ক্যু করে, কখনো আমলাদের দিয়ে ক্যু করে, এরা নানাভাবে ষড়যন্ত্র করে ফিরে আসার চেষ্টা করেছে। আমি বলে দিতে চাই, ফ্যাসিস্টদের দোসররা কোনো ষড়যন্ত্র করলে বাংলার ২০ কোটি মানুষ একত্রে মোকাবিলা করবে।

এসময় সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা আসলে এমন এক সময়ে রাজুতে কথা বলছি, অর্ধশতাধিক আহত এবং আমাদের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে সিএমএইচে নেয়া হয়েছে। অনেকের অপারেশন হয়েছে। আমরা কখনো চাই না, আপনারা প্রশ্ন সমালোচনা না করে বসে থাকুন। কিন্তু নতুন একটি সরকার আসার পর তাকে সুষ্ঠু শাসনের জন্য কয়েক মাস সময় প্রয়োজন হয়।

সারজিস বলেন, এখনো চাটুকার শক্তি প্রশাসনসহ সব জায়গায় আছে। ১৬ বছরের ফ্যাসিজমের সাথে সহায়ক হিসেবে থাকা এই শক্তিকে প্রথমে উৎখাত করতে হবে। তারপর পুরো ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আনসারদের মধ্যে যারা আওয়ামী লীগের সহায়তায় চাকরি পেয়েছে তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আমাদের ভাইদের ওপর হামলার সুষ্ঠু বিচার হতে হবে, হামলায় জড়িত আনসারদের চিহ্নিত করে তাদের সকল সুযোগ সুবিধা রহিত করতে হবে। ১৬ বছর ধরে গড়ে ওঠা এই ফ্যাসিস্ট প্রশাসনের প্রতিটি সেক্টরে থাকা আওয়ামীপন্থীদের চিহ্নিত করে বিদায় করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ