শিরোনাম
সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ

রিপোটারের নাম / ৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

এইচটি বাংলা ডেস্কঃ

সিলেট মহানগরীর সুবিদবাজার এলাকা থেকে মোঃ সুজন মিয়াকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ। গত ২১ অক্টোবর রাত ২টা ৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তার সুজন মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবাহার (আমবাড়ি) গ্রামের মৃত তৈমুছ আলীর ছেলে।

পুলিশ সূত্রে আরো জানা যায়, তার বিরুদ্ধে দলবদ্ধভাবে বেআইনি কার্যকলাপ, অনধিকার প্রবেশ, মারধর, নারীর শ্লীলতাহানি, চুরি, ভয়ভীতি প্রদর্শন ও অপরাধে সহায়তার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৫৪/৩৮০/৫০৬/১১৪ ধারায় এফআইআর নং-২৬, তারিখ ২১ অক্টোবর ২০২৬ এবং জিআর নং-২৪৯ মূলে মামলা রয়েছে।

সুজন মিয়াকে নিয়ে এর আগে সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তবর্তী নদ-নদী থেকে বালু উত্তোলনসংক্রান্ত অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ২০২৪ সালের ১৫ অক্টোবর জাতীয় দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’ এ ‘ছাতকে বালুখেকোদের দাপটে হুমকির মুখে বন ও ফসলি ভূমি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে পিয়াইন ও চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ইজারার শর্ত লঙ্ঘন, ড্রেজার ব্যবহার এবং নদীর ইজারাকৃত সীমানার বাইরে বালু উত্তোলনের অভিযোগ তুলে ধরা হয়েছিল। প্রতিবেদনে সুজন মিয়ার নামও উল্লেখ করা হয়।

প্রতিবেদনটিতে বলা হয়েছিল, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে স্থানীয় বনভূমি, ফসলি জমি, পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া নদীপথে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়দের প্রতিবাদ, প্রশাসনের অভিযান এবং এ-সংক্রান্ত মামলার বিষয়ও তুলে ধরা হয়েছিল।

ওই সময় ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল বালু উত্তোলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছিলেন বলে প্রতিবেদনটিতে উল্লেখ রয়েছে। তৎকালীন উপজেলা প্রশাসনের বক্তব্য অনুযায়ী, অবৈধ বালু উত্তোলনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা ও বল্কহেড আটক করেছিলেন। ইজারার শর্ত ভঙ্গের অভিযোগে ইজারা বাতিলের সুপারিশের কথাও প্রতিবেদনে উঠে আসে।

তবে ২০২৪ সালের ওই প্রতিবেদনে প্রকাশিত অভিযোগগুলো এবং বর্তমানে যে মামলায় সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, সেগুলো পৃথক বিষয়। গ্রেপ্তার-সংক্রান্ত মামলার সঙ্গে বালুমহাল নিয়ে পুরোনো অভিযোগগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;