শিরোনাম
ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

আগামী নির্বাচনে জনগণ তাদের লাল কার্ড দেখাবে, চাঁদাবাজ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে মাওলানা জাহাঙ্গীর আলম

রিপোটারের নাম / ৬১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুকুন্দী নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে এলাকার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও বিভিন্ন গ্রাম থেকে কয়েক শতাধিক নারী-পুরুষ উপস্থিত হয়ে পরিবেশ প্রাণবন্ত করে তোলে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, যারা এতদিন নির্বাচন নির্বাচন করে জাতিকে পাগল করে রেখেছিল, আজ তারাই নির্বাচন পিছানোর ষড়যন্ত্রে লিপ্ত। কারণ তাদের পায়ের নিচের মাটি সরে গেছে—নির্বাচনে এলে জনগণ লাল কার্ড দেখাবে।

 

তিনি আরও বলেন,ফ্যাসিবাদ হয়তো পালিয়েছে, কিন্তু আরেকটি দল নতুন করে সেই ফ্যাসিবাদের সব কার্যক্রম কাঁধে তুলে নিয়েছে। বাংলার জমিনে আর কোনো ধরনের ফ্যাসিবাদ বরদাশত করা হবে না।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোঃ সানাউল্লাহ, উত্তর জামায়াতের আমির মাওলানা মোঃ ইকবাল হোসাইন, দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম শাহিন, মনোহরদী পৌর জামায়াতের আমির মোঃ আসাদুজ্জামান নূরসহ ইউনিয়ন ও থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নতুন কর্মী গঠন ও মাঠপর্যায়ে মানুষের সাথে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

 

বক্তারা সামনের নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন এবং ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

সম্মেলন শেষে শুকুন্দী বাজারে এক গণমিছিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ