শিরোনাম
পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ জুলাইয়ের শহীদদের স্মরণে ছাতকে জামায়াতের আলোচনা সভা ও বিশেষ মোনাজাত পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি।

রিপোটারের নাম / ২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

 

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলা সদর মেইন সড়ক থেকে নিতপুর ইউনিয়ন পরিষদ এবং নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজে যাতায়াতের প্রধান রাস্তাটি চরম বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়েছে।

বিশেষ করে চলতি বর্ষা মৌসুমে রাস্তায় কাদা ও পানি জমে চরম ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা হাজারো সাধারণ মানুষ এবং নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের শত শত শিক্ষার্থী। এই সড়কের দুই পাশের ব্যবসায়ীরাও দীর্ঘদিনের এই জলাবদ্ধতা ও কাদার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

উল্লেখ্য, সড়কটি শুধু ইউনিয়ন পরিষদ বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার মাধ্যমই নয়; এর সাথে সংযুক্ত রয়েছে উপজেলা প্রশাসন, স্থানীয় ক্যাম্প, নিতপুর খাদ্য গুদামসহ উপজেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর। ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুল সংখ্যক মানুষের যাতায়াত করতে হয়।

রাস্তাটির বর্তমান পরিস্থিতি নিয়ে নিতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জানান,

“নিতপুর ইউনিয়ন পরিষদে প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। সড়কটির গুরুত্ব বিবেচনা করে ইনশাআল্লাহ আগামী অর্থ বছরে জনস্বার্থে বিষয়টি অগ্রাধিকার দিয়ে রাস্তা সংস্কারের কাজ করা হবে।”

অন্যদিকে নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসেন আলী কিছুটা ভারাক্রান্ত কণ্ঠে বলেন,

“আমাদের উপজেলা প্রশাসন তৃণমূল পর্যায়ের রাস্তাঘাটের সার্বিক খোঁজখবর রাখছেন। বিষয়টি নিয়ে মাননীয় জাতীয় সংসদ সদস্য (নওগাঁ-১) মহোদয়েরও নির্দেশনা রয়েছে। আমাদের ধৈর্য ধরতে হবে, ইনশাআল্লাহ অনতিবিলম্বে আমরা এই রাস্তা সংস্কারের সুফল দেখতে পাবো।”

গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত টেকসই সংস্কার করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকাবাসীর জনভোগান্তির অবসান ঘটাতে উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ