শিরোনাম
দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক?
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৬৭২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি: রাজধানীর সেগুনবাগিচা শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের উদ্যোগে “ওয়ায়েজীনদের করণীয়” শীর্ষক জাতীয় সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতী ওমর ফারুক যুক্তিবাদী এবং সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী।

সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও বুদ্ধিজীবীরা বক্তব্য রাখেন। এ সময় মুফতি আহাম্মদ আলী কাসেমী, আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা শামসুদ্দোহা আশরাফী, মুফতি বোরহান উদ্দিন রাব্বানী, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা কবি মুনীরুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ বিন সাঈদ, ড. মাওলানা শহিদুল ইসলাম ফারুকী, মুফতি শায়েখ ওসমান গনি, মুফতি আফজাল হোসাইন, সাংবাদিক মাওলানা বায়েজিদ আজমাইন ও বিশিষ্ট লেখক জাহিদ খান দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়াও মুফতি ইসমাইল হোসাইন সিরাজী, মুফতি মনিরুল ইসলাম আইয়ুবী, খন্দকার আজিজুল হক ইয়াকুবী, মুফতি জাহিদ হাসান জামালপুরী, মুফতি ফেরদাউস ডহরপুরী ও মাওলানা জাকির হোসেন গাজীপুরী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বর্তমান সমাজে ওয়ায়েজীনদের শুধু আবেগঘন বয়ান নয়, বরং নৈতিকতা, সত্য-ন্যায় প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;