শিরোনাম
রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত। 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১

রিপোটারের নাম / ২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

 

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি : সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে একটি ভারতীয় ষাঁড় গরু এবং মাদকদ্রব্যসহ এক কারবারিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লালমনিরহাট ও নীলফামারী জেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল ক্যাম্পের পাড় এলাকায় অভিযান চালায়। এ সময় মূল পিলার ৭/১৪-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারিদের একটি ভারতীয় ষাঁড় গরু নিয়ে আসতে দেখে বিজিবি দল। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় ষাঁড়টি জব্দ করা হয়।

অপরদিকে, এর আগে ১৭ সেপ্টেম্বর রাতে নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালায় বালাপাড়া বিওপির একটি টহল দল। এ সময় পালানোর চেষ্টার সময় শ্রী মুকুল রায় (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম গাঁজা এবং নগদ ১,৪০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত মুকুল রায় ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ গ্রামের মৃত শিবেন্দ্র রায়ের ছেলে।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, জব্দকৃত ষাঁড় ও মাদকদ্রব্যসহ অন্যান্য মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৪৩,২১৭ টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নীলফামারীর ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দকৃত গরুর বিষয়ে বিধি মোতাবেক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;