শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ জার্নালিস্ট কনফারেন্স- ২০২৪ যোগ দিতে নেপাল যাচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরামের মহাসচিব মোঃ আব্দুর রহমান।

রিপোটারের নাম / ৬৭৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪

 

আন্তর্জাতিক রিপোর্ট: আগামী ১লা ও ২রা জুন শনিবার , রবিবার দুইদিন ব্যাপী নেপালের রাজধানী কাটমুন্ডে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্স -২০২৪

আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্সে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন সার্ক জার্নালিস্ট ফোরামের মহাসচিব মোঃ আব্দুর রহমান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ কামাল ।

সার্ক জার্নালিস্ট ফোরাম এবং নেপালের সাংবাদিক সংগঠন ন্যাশনাল ফোরাম ফর নেওয়ার জার্নালিস্ট যৌথভাবে নেপালের রাজধানী কাঠমান্ডে আগামী ১লা ও ২রা জুন, ২০২৪-এ আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্স এর আয়োজন করছেন।

সম্মেলনের সকল প্রস্তুতি গুরুত্বের সাথে করছে আয়োজক কমিটি। সম্মেলনে দক্ষিণ এশিয়ার ১০০ জনেরও বেশি সাংবাদিক অংশগ্রহণ করবেন এবং মাতৃভাষা সাংবাদিকতার চ্যালেঞ্জ, সুযোগ এবং সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা করবেন।

আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপপ্রধানমন্ত্রী শ্রেষ্ঠাকে আমন্ত্রণ জানানো হয় এবং তিনি তা গ্রহণ করেন।
উল্লেখ্য , সার্ক জার্নালিস্ট ফোরাম দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে আসছেন।
ইতিমধ্যে গত এক বছরে ছয়টি আন্তর্জাতিক কনফারেন্স এর আয়োজন করেছে এই সংগঠন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;